দাবি তালিকায় ফিরে যান
অন্যান্য (Other)
ইউরোপের ক্লাবে সুযোগ পাওয়া Pujali-র আন্তর্জাতিক মানের প্রতিভা মাহরুস সিদ্দিকী নাদিমের জন্য উপযুক্ত সরকারি ও প্রাতিষ্ঠানিক সাপোর্ট নিশ্চিত করা হোক
উত্তর মেসিডোনিয়ার FC Struga-তে আন্তর্জাতিক ট্রায়াল এবং ইংল্যান্ডের বিখ্যাত Sheffield United FC U-21 Academy থেকে অফিসিয়াল ট্রায়ালের আমন্ত্রণ পাওয়া ফুটবলার মাহরুস সিদ্দিকী নাদিম প্রমাণ করেছেন যে আন্তর্জাতিক মানের ফুটবল খেলার সমস্ত ক্ষমতা তাঁর মধ্যে রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার Pujali-র মতো জায়গা থেকে উঠে এসে ইউরোপীয় ফুটবলের দরজায় কড়া নাড়া কোনো সাধারণ বিষয় নয়। কিন্তু উপযুক্ত স্পন্সরশিপ, আধুনিক পরিকাঠামো এবং আন্তর্জাতিক স্তরের এক্সপোজারের অভাবে এমন আন্তর্জাতিক মানের প্রতিভারা প্রায়শই থমকে যায়।
জনমত ও মন্তব্য সমূহ (0)
মন্তব্য ও প্রতিক্রিয়া জানাতে আপনাকে প্রথমে লগইন করতে হবে।
লগইন করুনএখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম আলোচনা শুরু করুন।